CAll Us: Sales:01796500251, Support:01796500257 (9 AM to 9 PM) Submit Ticket   Login

ডোমেইন ও হোস্টিং সিক্রেট তথ্য যা আপনার জানা উচিত

ডোমেইন হলো একটি নাম। আপনার যেমন একটি নাম আছে যেই নামটি ধরে আপনাকে সবাই ডাকে বা চেনে, একই ভাবে ওয়েবসাইট এরও একটি নাম থাকে আর সেই নামটি কেই বলা হয় ডোমেইন।

এক কথায় বলতে গেলে ওয়েব হোস্টিং হচ্ছে একটি জায়গা যেখানে ওয়েবসাইটের সমস্ত তথ্য রাখা হয়। এই জায়গাটি একটি সার্ভার থেকে দেয়া হয় যা সব সময় চালু থাকে ওয়েবসাইটটি 24 ঘন্টা চালু রাখার জন্য।

dwh web hosting

ভালো হোস্টিং কেনার সময় কি কি খেয়াল রাখবেন?
downdowndown

tick সামান্য কিছু টাকা বাঁচাতে এমন হোস্টিং নিবেন না যাতে আপনাকে সারা বছর ভুগতে হয়। বরং কোম্পানির ধরণ, অভিজ্ঞতা, সাপোর্ট ও রিভিউ চেক করে হোস্টিং কিনুন।

tick আপনার হোস্টিং প্রোভাইডার অরিজিনাল লাইসেন্স ব্যবহার করছে কিনা জেনে নিবেন। যেমন সার্ভার IP নিয়ে cPanel লাইসেন্স ভেরিফাই করতে পারবেন- https://cpanel.verify.net থেকে। ভুলেও ক্র্যাকড লাইসেন্সের হোস্টিং কিনবেন না।

tick হোস্টিং কিনার আগে ফোন, মেইল ও লাইভ চ্যাট করে দেখুন কোম্পানি কেমন সাপোর্ট দেয়।

tick আপনি যে কোম্পানির কাছ থেকে হোস্টিং কিনবেন মার্কেটে তারা কত বছর ধরে বিজনেস করছে জেনে নিন। মার্কেটে যারা ৮-১০ বছর ধরে আছে নিশ্চয় তারা অভিজ্ঞতা ও বিশ্বাসের সাথে বিজনেস করছে, যা অনেক গুরুত্বপূর্ণ।

tick আপনার ওয়েবসাইটের টার্গেটেড লোকেশন অনুযায়ী সার্ভার লোকেশন নির্বাচন করবেন এতে আপনার ভিজিটর ভালো স্পিড পাবে। যেমন বাংলাদেশ হলে BDIX Hosting বা সিঙ্গাপুর হোস্টিং। ইউরোপ বেসড হলে Germany Hosting, কানাডা বা আমেরিকা বেসড হলে USA Hosting.

tick হোস্টিং এর সিকিউরিটি সিস্টেম ভালো না হলে আপনার ওয়েবসাইট ভাইরাস ইনফেকটেড হয়ে গুগোল ও ফেসবুকে ব্যান্ হতে পারে। তাই ওয়েবসাইটের সিকিউরিটির সাথে সার্ভার এর ভালো সিকিউরিটি লাগবে। যেমন বর্তমানে Immunify360 একটা ভালো মানের সিকিউরিটি সফটওয়্যার। সস্তা হোস্টিং কোম্পানিগুলো এগুলো ব্যবহার করে না।

tick ভালো হোস্টিং কোম্পানিগুলো আপনার ওয়েবসাইটের দৈনিক ও সাপ্তাহিক ব্যাকআপ রাখবে। তাছাড়া আপনি নিজেও সেই ব্যাকআপ থেকে রিস্টোর করতে পারবেন। তাই সেটা আছে কিনা জেনে নিন।

tickযে কোম্পানির কাছ থেকে হোস্টিং কিনছেন তারা কি প্রাইভেট লিমিটেড না সিঙ্গেল প্রোপ্রাইটারশিপে বিজনেস করছে জেনে নিন। কারণ ওয়ান ম্যান আর্মি এর হোস্টিং কিনে যেকোন সময় বিপদে পড়তে পারেন। তাই তাদের এড়িয়ে চলুন।

tick আপনার হোস্টিং এর মেইল সার্ভারের আইপি রেপুটেশন কত জেনে নিন senderscore.com থেকে। মেইল আইপি ব্ল্যাকলিস্টিং ও রেপুটেশন কিভাবে মেইনটেইন করছে জেনে নিন।

tick হোস্টিং এ আপনি কতটুকু রিসোর্স পাবেন জেনে নিন। শেয়ার্ড হোস্টিং এ কমপক্ষে ১জিবি র‍্যাম ও ১ কোর সিপিউ লাগবে। সস্তায় যারা হোস্টিং বিক্রি করে তারা কম কনফিগারেশন এর সার্ভার কিনে অনেক হোস্টিং ওভারলোড করবে। এতে আপনার সাইট যেমন স্লো হবে সার্ভার ও বার বার ডাউন হবে।

ডোমেইন কেনার সময় কি কি খেয়াল রাখবেন?
downdowndown

tick ডোমেনের ফুল কন্ট্রোল দিবে কিনা জেনে নিন।

tick ডোমেইন কেনার সময় রেজিষ্ট্রেশন যেন আপনার নাম, ঠিকানা দিয়ে হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন। who.is ওয়েবসাইট থেকে চেক করে নিন।

tick আপনি যে প্রতিষ্ঠান থেকে ডোমেইনটি কিনবেন তাদের সম্পর্কে ভালভাবে জেনে নিন। কেন না ডোমেইন কিনে প্রতারিত হয়েছেন এমন ঘটনা এখন আর বিরল নয়।

tick যারা বিভিন্ন কোম্পানির অফার এভিউস করে খুব কম দামে অন্যদের থেকে ডোমেন কিনে দেয়, তাদের কাছ থেকে দূরে থাকুন। কারণ এই ধরনের ডোমেন অফারে না থাকে ফুল ডোমেন কন্ট্রোল প্যানেল না থাকে সঠিক মালিকানা।

tick রেজিস্ট্রেশন আর রিনিউ প্রাইস কত জেনে নিবেন।

tick ভেরিফিকেশন সিস্টেম থাকলে অবশ্যই ডোমেইন কেনার ১৫ দিনের মধ্যে মেইলের মাধ্যমে ভেরিফাই করে নিন। এরপর যদি সম্ভব হয় ডোমেইন এর প্রাইভেসি প্রোটেকশন এনাবল করে রাখুন।

tick ডোমেইনের নাম যথা সাধ্য ছোট রাখার চেষ্টা করতে হবে। সহজে মনে রাখা যায়, সহজে বানান করা যায় ও শ্রুতিমধুর হয় এমন ডোমেইন নাম নির্বাচন করুন।

dwh webhosting

আরও তথ্য জানতে যোগাযোগ করুন

০১৭৯৬৫০০২৫১

সস্তার তিন অবস্থা। জেনে বুঝে হোস্টিং কিনুন।

ডিমের দামে মুরগী কিনলে সস্তার তিন অবস্থার মত আপনাকে নানা প্রতিকুল অবস্থায় পড়তে হবে। ব্যাপারটা নিচে একটু ক্লিয়ার করে বলছি।

খুব সস্তায় হোস্টিং কিভাবে দিচ্ছে? এর ৪টি সমস্যা জেনে নিনঃ

license

ক্র্যাকড লাইসেন্স

আমাদের যেখানে ৫০০ সিপ্যানেল সার্ভার লাইসেন্সে মাসে ২৫০০০ থেকে ৩০০০০টাকা খরচ করতে হয় , যারা ক্র্যাক লাইসেন্স ব্যবহার করে তাদের লাইসেন্স বাবদ সেখানে কোন টাকা খরচ করতে হয় না। তাই তারা কম দামে দিতে পারে তবে বিনিময়ে আপনার সাইট নিয়ে আজ না হলেও একদিন খুব বিপড়ে পড়বেন। ভাইরাস, ম্যালোওয়ার, ফিশিং এটাক হয়ে আপনার নিজের ও কাস্টমারদের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড এমনকি ক্রেডিট কার্ডের তথ্যও  চুরি হয়ে যেতে পারে।

uptime

খারাপ আপটাইম

কম দামের হোস্টিং গুলোর আপটাইম খুব খারাপ আবার ডাটা সেন্টারগুলো থেকে সার্ভার এর কোন সমস্যা হলেও সেগুলোর সমাধানে অনেক সময় ২-৩ দিনের বেশি লাগতে পারে। আমাদের ১২ বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে সস্তা কম মুল্যের ডাটা সেন্টারের সার্ভার এর কোয়ালিটি যেমন খারাপ তেমনি তাদের সাপোর্ট ও খুব খারাপ। তাই যারা খুব সস্তায় এইসব ডাটা সেন্টারের সার্ভার থেকে হোস্টিং দেয়, তাদের সার্ভারের হার্ডওয়্যার ও নেটওয়ার্ক আপটাইম খুবই বাজে থাকে।

hacked

খারাপ নিরাপত্তা

সস্তা হোস্টিং গুলোতে ক্র্যাক লাইসেন্স থাকে। আবার কোন এন্টিভাইরাস ও থাকে না। সেই সব সার্ভার গুলোতে আপনার সাইটে কোন DDos attack, SQL Injection, Brute Force ও Malware অ্যাটাক আসলে সেগুলো তো প্রটেক্ট করা দুরের কথা নিজেরাই অনেক ভাইরাস ও ম্যালওয়ার আক্রান্ত সফটওয়্যার ব্যবহার করে। এতে আপনার সাইটের ডাটা তো চুরি হতেই পারে এবং আপনার পুরো সাইটের ডাটাও লস হতে পারে এমনকি আপনি আইনগত ভাবেও ভিকটিম হতে পারেন।

support

সাপোর্ট সমস্যা

ভালো হোস্টিং কোম্পানিতে ২৪/৭ অভিজ্ঞ সাপোর্ট টিম থাকে। যে কোন সার্ভার, হোস্টিং ও সিকিউরিটি রিলেটেড সমস্যা সহজে সমাধান করতে পারে। কোম্পানিকে ভালো সাপোর্ট টিমের পিছনে প্রতি মাসে অনেক টাকা খরচ করতে হয়। অন্যদিকে ওয়ান ম্যান আর্মি হোস্টিং কোম্পনিতে একাই সেলস, সাপোর্ট হ্যান্ডেল করার কারনে ক্লায়েন্টদের ভালো সাপোর্ট দেয়া তো দুরের কথা, লাইসেন্স বিহীন সফটওয়ারে আপনার ওয়েবসাইট থাকবে সব সময় ঝুঁকির ভেতর।

অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনার পুরো ওয়েবসাইট হ্যাকড বা নষ্ট হয়ে যেতে পারে। তাই যেখান থেকে হোস্টিং কিনেন জেনে বুঝে হোস্টিং কিনুন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন।

কেন ঢাকা ওয়েব হোস্ট থেকে হোস্টিং নিবেন?
downdowndown

tick মার্কেটে ১২ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা।

tick জয়েন্ট স্টক রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি ও বেসিসের (BASIS) মেম্বার।

tick ১০০% জেনুইন সিপ্যানেল, ক্লাউড লিনাক্স, লাইটস্পীড ও ইমিউনিফাই ৩৬০ লাইসেন্স। কোন ধরণের ক্র্যাক লাইসেন্স ব্যবহার করা হয় না।

tick ১০০% সার্ভার আপটাইম প্রোভাইড করে এই রকম ডাটা সেন্টার থেকে সার্ভার নেয়া হয়।

tick দৈনিক ও সপ্তাহিক ব্যাকআপ ও সেলফ রিস্টোর করতে পারবেন।

tick ১০০% প্রোফেশনাল মেইল সার্ভিস। নো মেইল ভাউন্সিং এন্ড আইপি ব্ল্যাক-লিস্টিং।

tick ২৪/৭ কাস্টমার সার্ভিস -লাইভ চ্যাট, টিকেট ও ফোন সাপোর্ট।

tick অনেক ট্রাস্টেড ব্র্যান্ডের কোম্পানি আমাদের সার্ভিস ব্যবহার করছে-আফতাব গ্রুপ, বাংলা একাডেমী, এস এ টিভি সহ আরো শতাধিক ট্রাস্টেড ব্র্যান্ড।

tick ১০০% ডোমেইন মালিকানা ও ফুল ডোমেন ম্যানেজমেন্ট প্যানেল দেয়া হয়।